শ্রীশ্রী গুরু বাণীGuru Vani
Sayings of Acharya Srimat Swami Pranavanandaji Maharaj, founder of Bharat Sevashram Sangha, in Bengali with an English translation.
১৯২০ সালের মার্চ্চ মাসে আচার্য্যদেব আশ্রমের আদর্শ উদ্দেশ্য বিবৃতি করিয়া একখানি প্রচার-পত্র ছাপিয়া ঘরে ঘরে বিতরণ করিতে লাগিলেন—
"যে ভারতে জনক, যুধিষ্ঠির, রামচন্দ্রের মত গৃহী; ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকির মত ঋষি; শুক, সমীক, শঙ্করাচার্য্যের মত সন্ন্যাসী ছিলেন; যে ভারতে একদিন শিক্ষা, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম্ম ও আধ্যাত্মিকতায় জগদগুরুর আসনে উপবেশন করিয়াছিল; যে ভারত সত্য, ত্যাগ, ধর্ম্ম ও নীতির জন্য অকাতরে জীবন বিসর্জ্জন দিতে কুণ্ঠিত হইত না; সেই ভারত আজ সংযম, সত্য, ব্রহ্মচর্য্যকে বিসর্জ্জন দিয়া; শাস্ত্র সদাচার, নীতি ধর্ম্মকে উপেক্ষা করিয়া অধঃপতনের সুনিম্ন সোপানে অবতরণ করিয়াছে।...... আজ ভারতকে আবার তার লুপ্ত গৌরব পুনরুদ্ধার করিয়া মহিমান্বিত আসনে প্রতিষ্ঠিত করিতে হইলে স্থানে স্থানে আশ্রম মঠ প্রতিষ্ঠা করিয়া দেশের ভিতর নীতি ধর্ম্ম ও ত্যাগের আবহাওয়া সৃষ্টি করিতে হইবে; ঘরে ঘরে যাইয়া প্রত্যেককে নিষ্ঠা ও সদাচার শিক্ষা দিতে হইবে।...... "
* প্রচার-পত্রখানি ফুলস্ক্যাপ কাগজের অর্দ্ধেক, নীচে নিবেদক হিসাবে ব্রহ্মচারী বিনোদ নাম।In March 1920 the Acharyadeva had a leaflet printed setting out the ideals and aims of the ashram, and began distributing it from house to house:
"The India that had householders such as Janaka, Yudhishthira and Ramachandra, rishis such as Vyasa, Vashishtha and Valmiki, and sannyasis such as Shuka, Samika and Shankaracharya. The India that once sat on the seat of world-teacher in learning, civilisation, knowledge and science, religion and spirituality. The India that never shrank from giving up life ungrudgingly for truth, renunciation, dharma and moral principle. That India today, having cast away self-restraint, truth and brahmacharya, and having disregarded the scriptures, right conduct, morality and dharma, has gone down to the lowest step of decline. … Today, if India is to recover her lost glory and be set once more in her place of honour, ashrams and maths must be founded in place after place to create an atmosphere of morality, dharma and renunciation within the country. We must go from house to house and teach each person steadfastness and right conduct. …"
* The leaflet was half a sheet of foolscap paper, with the name Brahmachari Binod at the foot as the one presenting it."সংযমই হইল মানুষের মেরুদন্ড। মেরুদন্ড ভাঙ্গিয়া গেলে মানুষ যেমন বাঁচিতে পারে না, সংযমহারা হইলেও মানুষ তেমনি বাঁচিতে পারে না। কাজেই সব সময় এই সংযমশক্তিকে জাগ্রত রাখিয়া চলিতে হইবে। অনেকেরই জীবনের অনেকসময় কাটিয়া গেল। আর এইরূপ নিশ্চিন্ত ও নিশ্চেষ্টভাবে বসিয়া থাকা উচিত নয়।"
Self-restraint is the backbone of a human being. Just as a person cannot live once the backbone is broken, so a person cannot live once self-restraint is lost. Therefore one must always go forward keeping this power of self-restraint awake. For many people much of life has already passed. It is not right to sit any longer in this carefree and effortless way.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
আত্মশক্তির বিকাশ-প্রকাশ, উন্মেষ-উদ্বোধনের ভিতরেই মানুষের প্রকৃত মনুষ্যত্ব, পুরুষের পুরুষত্ব ও বীরের বীরত্ব। সুতরাং মানুষকে আর দীর্ঘকাল এইরূপ দুরবস্থার ভিতর পড়িয়া থাকিলে চলিবে না।
In the growth and expression, the unfolding and awakening, of the power of the Self lies the true humanity of a human being, the manhood of a man and the heroism of a hero. So people can no longer lie sunk in this wretched state for long.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
"আজ ভারতের মহামুক্তি ও মহামিলনের দিন। আজ আর কাহাকেও মায়া-মোহে বিমুগ্ধ হইয়া থাকিলে চলিবে না। বিভ্রম-বিভ্রান্তি ও বিস্মৃতিকে চূর্ণ-বিচূর্ণ করিয়া এখন প্রত্যেকের আত্মশক্তিকে উদ্বুদ্ধ করিতে সচেষ্ট হইতে হইবে।"
Today is the day of India's great liberation and great union. No one may remain any longer spellbound by illusion and attachment. Crushing delusion, confusion and forgetfulness to pieces, each person must now strive to awaken the power of his own Self.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
"জন্মাবধি আমি নিজের ইচ্ছায় কোনদিন চলি নি, কিছুই করি নি; এই সঙ্ঘ তাঁরই ইচ্ছার সৃষ্টি; তাঁরই আদেশ-ইঙ্গিত ভিন্ন কিছুই করা হয় না, আমার ইচ্ছায় যদি এসব হয়ে থাকে, এখনি ধ্বংস হয়ে যাক; আর যদি সর্ব্বনিয়ন্তার ইচ্ছায় হয়ে থাকে বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো ব্যক্তি বা শক্তি নেই যে এর কেশাগ্র স্পর্শ করতে পারে।"
From my birth I have never once gone by my own will, nor done anything [by it]. This Sangha is a creation of His will. Nothing is done except by His command and sign. If all this has come about by my will, let it be destroyed this very moment. And if it has come about by the will of the Controller of all, there is no person or power in the whole universe that can touch even the tip of a hair of it.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজশ্রীশ্রী যুগাচার্য্য জীবন চরিত, পৃষ্ঠা ৬৭
রিপু-দমন ও ইন্দ্রিয়-সংযমের ভিতর দিয়া যাহারা মনুষ্যত্বের সাধনায় ব্রতী, তাহারা আমার প্রাণাপেক্ষা প্রিয়তর। দূরে বা নিকটে যেখানেই থাকুক না কেন আমার তপঃশক্তি তাহাদিগকে রক্ষাকবচের মত রক্ষা করিবে।
Those who are devoted to the pursuit of true humanity through subduing the passions and restraining the senses are dearer to me than my own life. Wherever they may be, far or near, my power of tapasya will guard them like a protective amulet.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
"আমি যদি ইচ্ছা করি, তবে এখন লক্ষ লক্ষ টাকা দ্বারা ঘর পূর্ণ করিয়া ফেলিতে পারি, কিন্তু আমার যোগশক্তি কি অর্থ অর্জনের জন্য? কত লোকের কোটি কোটি টাকা আছে। তাহাতে কি তাহারা পূর্ণকাম হইয়াছে? — কিন্তু আমরা সন্ন্যাসী, অর্থ অর্জনই তো আমাদের জীবনে প্রধান উদ্দেশ্য নয়। আমাদের প্রধান উদ্দেশ্য হইল ধর্মজীবন গঠন করা। উহা করিতে হইলে নানা প্রকার নিঃস্বার্থ সেবামূলক কার্য এবং ধর্ম প্রচারের জন্য যে অর্থ প্রয়োজন তাহা আমরা ভিক্ষা দ্বারাই সংগ্রহ করিব। সুতরাং সর্বদা মনে রাখিতে হইবে ধর্মজীবন গঠনপূর্বক আত্মোপলব্ধিই তোমাদের জীবনের প্রধান লক্ষ্য। এই জীবন গঠনের সাধনার সঙ্গে সঙ্গে দেশের লোকের মধ্যে প্রকৃত ধর্মের আদর্শ প্রচার করিতে হইবে।"
If I wished, I could fill a house with lakhs upon lakhs of rupees at once. But is my yogic power for earning money? How many people have crores upon crores of rupees. Has that fulfilled all their desires? But we are sannyasis. Earning money is surely not the chief aim of our lives. Our chief aim is to build a religious life. For that, the money needed for many kinds of selfless service and for spreading dharma we shall gather by alms alone. So always remember that the chief goal of your lives is self-realisation, through building a religious life. Along with this discipline of building one's life, the ideal of true dharma must be spread among the people of the country.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজপ্রণব / পৌষ ১৪৩০ / পৃষ্ঠা ২৭ / ৪৪৩
সঙ্কল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। সঙ্কল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙ্গিব না – এই যা’র নীতি, সেই একমাত্র বিশ্ববিজয়ী হইতে পারে।
One who is firm in resolve and unwavering in a vow holds every achievement in the palm of the hand. "I will not give up my resolve, I will not break my vow." Only one whose principle this is can conquer the world.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
নিজের খেয়াল অনুযায়ী কত লোকে তো কত কঠোরতা করে। সে কঠোরতা সাধন নহে। তাহাতো নিজের খেয়াল চরিতার্থতা করা, নিজের মতলব সাধন করা। তাহা দ্বারা কিছু হয় না। লোকে যেমন গাছ পাথর পূজা করে, এও সেইরূপ। লোকে ইন্দ্রিয় চরিতার্থ করিবার জন্য এইরূপ কত কি করে। এও সেইরূপ খেয়াল খুশীকে চরিতার্থতা করা। ইহার ভিতর ধর্ম কোথায়? আমার ভাব যাহার ভাবের সহিত মিলে – সেই ভাবই যথার্থ ভাব।
Many people practise all kinds of austerity according to their own whims. Such austerity is not spiritual practice. It is only the gratifying of one's own whim, the serving of one's own purpose. Nothing comes of it. It is just as people worship trees and stones. People do all manner of things to gratify the senses, and this is the same, the gratifying of whim and fancy. Where is dharma in this? The spirit that accords with my spirit, that alone is the true spirit.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
মুহূর্তের তরেও যেন তোমাদের ভিতর বিন্দুমাত্র শিথিলতা না আসে। এক নিমিষের জন্যও যদি কখনও সামান্য একটু শিথিলতা আসে, তাহা হইলে সেই ছিদ্রপথে তোমার ভিতর যে পাপ প্রবেশ করিবে, তাহা আর সহজে দূর করা সম্ভব হইবে না।
Let not the least slackness come into you even for a moment. If ever, even for an instant, a little slackness comes, the sin that enters you through that gap cannot easily be driven out again.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ
চারিদিকে বিরুদ্ধভাব, প্রতিকূল আবহাওয়া। সাহায্য করিবার কেহ না থাকিলেও ক্ষতি করিবার লোক যথেষ্ট। উৎসাহ দিবার লোক না থাকিলেও নিরুৎসাহ করিবার, বিপথে টানিবার লোক প্রতি পদে পদে। সৎ পথের সঙ্গী পাওয়া যায় না, কিন্তু অসৎপথের সহযাত্রীর অভাব নাই। সুতরাং তোমরা নিয়ম নিষ্ঠার ভিতর দিয়া খুব কঠোরভাবে চলিবে। যাহারা নিজেদের ভাবে ভাবাপন্ন, এখানকার আদর্শে জীবন গঠন করে, শুধু তাহাদের সঙ্গে মিশিবে, তাহাদের সঙ্গেই কথা বলিবে। যাহারা উচ্ছৃঙ্খলভাবে জীবন যাপন করে, তাহাদের সংস্রব হইতে সর্বদা দূরে থাকিবে। তোমাদের ভাবের সঙ্গে, জীবনের সঙ্গে যাহাদের কোন মিল নাই, সামঞ্জস্য নাই, তাহাদের সঙ্গে কথা পর্য্যন্ত বলিবে না।
All around is hostile feeling, an adverse atmosphere. There may be no one to help, but there are plenty to do harm. There may be no one to encourage, but at every step there are people to discourage and to lead astray. Companions on the good path are not to be found, but there is no lack of fellow travellers on the bad path. So you must go forward very strictly, through rule and steadfast discipline. Mix only with those who share your spirit and who build their lives on the ideals of this place, and speak only with them. Always keep far from the company of those who live without restraint. With those who have no accord and no harmony with your spirit and your life, do not even speak.
আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ

